সরকারের ১৮০দিনের অগ্রাধিকার কর্মসূচিতে ব্যাটারি চালিত যানবাহন নিবন্ধন, রুট পারমিট ও লাইসেন্স প্রদানসহ ৯দফা দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৯এপ্রিল রবিবার দুপুর ১২টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে স্মারকলিপি পেশ কালে উপস্থিত ছিলেন রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল, সহ-সভাপতি মিজান মিয়া, সহ সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ, ৮নং ওয়ার্ডের সভাপতি হোসেন আহমদ, ২৮নং ওয়ার্ড সভাপতি আনিছ মিয়া, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,সহ সাধারণ সম্পাদক তানভীর আহমেদ,রাছেল মিয়া প্রমূখ।
স্মারকলিপিতে সড়কে শৃঙ্খলা আনয়নে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচিতে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স, নিবন্ধন ও রুট পারমিট প্রদান করা। সুপ্রিম কোর্টের নির্দেশনা সত্ত্বেও সিলেট সহ বিভিন্ন জেলায় বেআইনি ভাবে ডাম্পিং এর উদ্দেশ্যে আটককৃত ব্যাটারি চালিত যানবাহন ছেড়ে দেওয়ায় সহ ৯দফা দাবি উল্লেখ করা হয়।
