BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৩
আজকের সর্বশেষ সবখবর

নগরীর ফুটপাত ও রাস্তায় অরক্ষিত সিলিন্ডার ব্যবহারের অনুমতি দিলো কোন অধিদপ্তর?


এপ্রিল ১৩, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় ২০২৬ খ্রীষ্টাব্দের ১৩তম সাপ্তাহিক সভা এবং সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতিমূলক ৩য় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তার যেখানে সেখানে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় সিলিন্ডার ব্যবহারে আমরা নগরবাসীকে হতবাক করেছে। নগরীর ফুটপাত ও রাস্তায় অরক্ষিত সিলিন্ডার ব্যবহারের অনুমতি দিলো কোন অধিদপ্তর? নগরীর সর্বত্র অরক্ষিত অবস্থায় কোনো নিয়মকানুন তোয়াক্কা না করে সিলিন্ডার ব্যবহার করে বিভিন্নভাবে ব্যবসা করে যাচ্ছে এক শ্রেনীর ব্যবসায়ীরা। একটি সিলিন্ডারের বিস্ফোরণে ঘটতে ভয়াবহ দুর্ঘটনা। এতে শতাধিক লোকের প্রাণহানি ঘটতে পারে বলে অনেকে আশষ্কা করেন সভায় উপস্থিত সদস্যবৃন্দ। অনতিবিলম্বে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তায় যত্রতত্র অরক্ষিত অবস্থায় সিলিন্ডার ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট অধিদপ্তর ও প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোঃ জালাল উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, বিভাগীয় কমিটির সদস্য সোহেল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, নেতৃবৃন্দদের মধ্য থেকে স্বপন চন্দ, মোঃ মহিবুর রহমান মুহিব ও শিশু প্রতিনিধি ফয়েজ হাসান।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক বিশেষ সভার উদ্যোগ গ্রহণ করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।