BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১০
আজকের সর্বশেষ সবখবর

‘অধ্যাদেশগুলো বাতিল করে সরকার পতিত স্বৈরাচারের পথে হাঁটছে’


এপ্রিল ১০, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নগরীর সুরমা মার্কেটে দলীয় কার্যালয়ে এ মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এল.এল.বি এর পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুর শহীদ, সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারী প্রভাষক বোরহান ঊদ্দিন, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক জাবেদ আহমদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক কারী মাওলানা মুহিবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান, আইন বিষয়ক সস্পাদক এস.এম সামছুল আলম, মহিলা ও পরিবার সম্পাদক মাঈন উদ্দিন , এাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নুরুজাম্মান, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক হাফিজ কারী ইব্রাহীম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আব্দুল বারী, সহ-অর্থ সম্পাদক মকসুদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ আব্দুল জাহের সদস্য সারওয়ার হোসেন, সদস্য মাওলানা সাদিকুর রহমান প্রমুখ।

বৈঠকে বক্তারা বলেন, সংবিধানে স্বৈরতন্ত্রের পথ রোধে জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল ও সংশোধনের প্রস্তাব দিয়ে বিএনপি পূর্ববর্তী স্বৈরাচারী ধারার অনুসরণ করছে। বিএনপির প্রতিষ্ঠা ও ক্ষমতা সংহত হয়েছিল গণভোটের মাধ্যমে, সাম্প্রতিক গণভোটের সিদ্ধান্তও তাদের অংশগ্রহণেই হয়েছিল। নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নিলেও এখন বিএনপি অতিসাংবিধানিকতার যুক্তি দেখিয়ে গণভোট-সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সুপারিশ করছে। একই সঙ্গে মানবাধিকার, গুম প্রতিরোধ এবং দুর্নীতি দমন-সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নেতৃবৃন্দ। এসব পদক্ষেপ গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক এবং তা বিশ্বাসঘাতকতার শামিল।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।