BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১১
আজকের সর্বশেষ সবখবর

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লাগাতার অবস্থান কর্মসূচীর ঘোষণা


এপ্রিল ৮, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ১২তম সাপ্তাহিক সভা এবং সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক ২য় সভা অনুষ্ঠিত হয়। সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়মিত ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়মিত ঊর্ধ্বগতির প্রতিবাদে ও সিন্ডিকেটবাজদের বিরুদ্ধে কঠোর কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে ভোক্তা অধিদপ্তরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোঃ সুহেল মিয়া খান, মোঃ জালাল উদ্দিন, নিলমনি কান্ত চন্দ, পংকজ মজুমদার, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তাজউদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ মহসিন উদ্দিন সুমন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক স্বাধীন চৌধুরী, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ সেলিম খান, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, বিভাগীয় কমিটির সদস্য অবিনাশ চন্দ্র দাস, ফয়সল আহমদ, সোহেল আলী, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে রোকনে আলম চৌধুরী, মোঃ শাহনুর আলী, মোঃ সোহেল, দিলাল আহমদ, মোঃ সাহেদ আহমদ ও শিশু প্রতিনিধি মোঃ তানজিদ আহমদ আনন্দ।

সভায় ৪ এপ্রিল শনিবার সকাল ৬.৩০ ঘটিকা হতে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজিত “শিক্ষা সফর ২০২৬” উপলক্ষ্যে শিক্ষা সফর ২০২৬ নিবন্ধনকারী ২৬ (ছাব্বিশ) জনের মধ্যে পাঞ্জাবী প্রদান করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।