সিলেট মহানগর যুব জমিয়ত বাংলাদেশের ঈদ পুনর্মিলনী ও মাসিক বৈঠক বুধবার (১ এপ্রিল) রাত ৯টায় বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক জননেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদুল ফিতর আমাদের মাঝে ভ্রাতৃত্ব ও ত্যাগের যে শিক্ষা দিয়ে গেছে, তা আমাদের সাংগঠনিক ও ব্যক্তিগত জীবনে প্রতিফলন ঘটাতে হবে। বর্তমান প্রতিকূল সময়ে আদর্শ সমাজ গঠনে যুব জমিয়তের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে আলেম সমাজ ও যুব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোনো বিকল্প নেই। তিনি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার জন্য তৃণমূল পর্যায়ে কর্মসূচি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আফজাল হোসাইন খান, মাওলানা ফয়জুল হাসান খান ও মাওলানা আব্দুল হাসিব খান। আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দীন খান, অর্থ সম্পাদক এম ফয়সাল আহমদ, প্রচার সম্পাদক মুফতী নোমান সালেহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ কামরান, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন এবং দপ্তর সম্পাদক মাওলানা হাফিজ আব্দুল কাদির প্রমুখ।
বৈঠকে মহানগরীর সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।
