BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩০
আজকের সর্বশেষ সবখবর

মুর্শেদকে ঘিরে নতুন ষড়যন্ত্রের অভিযোগ, সিলেটের বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ


জানুয়ারি ১৪, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট প্রতিবেদক::-সিলেটের বিয়ানীবাজার উপজেলার সম্ভ্রান্ত পরিবারের সন্তান মোফাজ্জল চৌধুরী মুর্শেদ। পরিবারের বাবা থেকে শুরু করে একাধিক সদস্য দীর্ঘদিন ধরে প্রবাসী হলেও তিনি নিজে বিদেশে পাড়ি জমানোর বহু সুযোগ থাকা সত্ত্বেও দেশেই থেকে রাজনীতি ও আন্দোলনের পথ বেছে নেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এসব আন্দোলনে অংশ নিতে গিয়ে প্রশাসনের কঠোরতা, একাধিক মামলা এবং কারাবরণও করতে হয়েছে তাকে। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে তার পরিবারও—এমন অভিযোগ উঠে এসেছে।

মোফাজ্জল চৌধুরী মুর্শেদসিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুর্শেদ ও তার পরিবারকে লক্ষ্য করে কিছু অজ্ঞাত পরিচয় ও তথাকথিত ‘বট আইডি’ থেকে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব লেখালেখিকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার আখ্যা দিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র নিন্দা জানানো হয়েছে।

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলছেন, এই ধরনের অপপ্রচার একজন রাজনৈতিক কর্মী ও তার পরিবারকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা। তারা অবিলম্বে এসব পরিচয়হীন আইডি থেকে অপপ্রচার বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, অপপ্রচার অব্যাহত থাকলে দলীয়ভাবে তার জবাব দেওয়া হবে।

নেতাকর্মীদের বক্তব্যে আরও বলা হয়, “মুর্শেদের মতো রাজনৈতিক কর্মীরা বহু ত্যাগের বিনিময়ে তৈরি হন। তাদের সম্মান নষ্ট করার চেষ্টা কখনোই মেনে নেওয়া হবে না।”

এ ঘটনায় সিলেটের বিএনপির নেতা কর্মীরা  সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ ও অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।