BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৩৩ লাখ টাকার ভারতীয় গরু-মহিষ আটক


সেপ্টেম্বর ২১, ২০২৫ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের সীমান্তে চোরচালানকালে বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৯ বিজিবি)। রবিবার (২১ সেপ্টেম্বর) এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬টি মহিষ আটক করা হয়। আটক মহিষের মূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা। এরআগে শনিবার জৈন্তাপুর সীমান্ত থেকে ১০টি গরু ও ৪টি মহিষ আটক করা হয়। আটককৃত গরু ও মহিষের মূল্য ২৩ লাখ টাকা।

বিজিবি জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।