BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না


সেপ্টেম্বর ১১, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ১১ কেভি ফিডারের বিতরণ লাইন, ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজ সহ নানা উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন আগামী শনিবার সকাল ৭ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি নয়াসড়ক ফিডারের কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়; ১১ কেভি নাইওরপুল ফিডারের কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানি যাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহ এবং ১১ কেভি বালুচর ফিডারের বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস ও আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না।

নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।