BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫২
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সীমান্তে সাড়ে ৪ কোটি টাকার মালামাল আটক


আগস্ট ২৭, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিশেষ অভিযানে প্রায় ৪ কোটি ৬৩ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, ২৬ ও ২৭ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর, মিনাটিলা, বাংলাবাজার ও সংগ্রাম বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় মহিষ, গরু, চিনি, জিরা, আইবল ক্যান্ডি ও শিং মাছসহ বিপুল পরিমাণ মালামাল আটক করা হয়।

অন্যদিকে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় শাড়ী, কাশ্মীরি ওড়না, স্কিন সানরাইজ ক্রিম, গোমেলা ক্রিম, বেটনোভেট এন ক্রিম, ক্লোব জি ক্রিম, পন্ডস হোয়াইট বিউটি ফেসওয়াস, নিভিয়া সফট ক্রিম, পন্ডস হোয়াইট বিউটি ক্রিম, জিলেট রেজার, জিলেট ব্লেড, জর্জেট থান কাপড়, সিগারেট, পোস্ত দানা ও বিভিন্ন প্রকার বিস্কুট জব্দ করা হয়।

পরিচালিত সকল অভিযানে জব্দ মালামালের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৬৩ লক্ষ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আটককৃত মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।