BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১১
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে ১৭ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার


মে ৫, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সৌদি আরবে এক সপ্তাহে ১৭ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এ খবর জানা গেছে।

এতে বলা হয়েছে, গত ২৪ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ১৭ হাজার ১৫৩ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১০ হাজার ৩০৫ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৩ হাজার ৬৪৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ২০৪ জন রয়েছেন। সূত্র: গালফ নিউজ

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।