BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৬
আজকের সর্বশেষ সবখবর

আমেরিকা ইমিগ্রেন্ট ভিসা সংক্রান্ত সেমিনার আগামী ৭ জুন


মে ২৫, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: ফেইসবুক ভিত্তিক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ” ইউএসএ ইমিগ্রেন্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডারস কমিউনিটি ফ্রম বাংলাদেশ” এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপেলক্ষ্যে ইউ.এস.এ ইমিগ্রেন্ট ভিসা সংক্রান্ত একটি সেমিনার আগামী ৭ই জুন ২০২৪ শুক্রবার দুপুর ৩ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে পারিবারিক ইমেগ্রেন্ট ভিসা এপ্লিকেশন করার যোগ্যতা ও প্রস্তুতি, ডকুমেন্ট সাবমিশন, ইউএসসিআইএস,এনভিসি প্রসেসিং, মেডিকেল করার নিয়মাবলী, ইন্টারভিউ প্রস্তুতিসহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে।

তাছাড়া ইবি-৩ সহ ওয়ার্ক বেইসড ইমিগ্রেন্ট ভিসার প্রসেস সম্পর্কে বিষদ আলোচনা হবে।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহীগণ আগামী ৩০ মে ২০২৪ এর মধ্যে ০১৬৪৪১৬০০১৭ নম্বরে সকাল ১০ ঘটিকা থেকে রাত ১০ পর্যন্ত যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।