BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৬
আজকের সর্বশেষ সবখবর

তাসকিনকে নিয়ে বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণা


মে ১৪, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচে পাওয়া চোটে শঙ্কায় ফেলে দিয়েছিলেন তাসকিন আহমেদ। তবে সেই শঙ্কা উড়িয়ে তাকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশ দল। সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি যাচ্ছেন নাজমুল হোসেন শান্তর সহ-অধিনায়ক হয়ে।

আজ দুপু দেড়টায় বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেন।

এসময় তিনি জানান, নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব পালন করবেন। তার সহ-অধিনায়ক হিসেবে থাকছেন তাসকিন আহমেদ।

Untitled 12 copy - Bd Sylhet News

বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

ট্রাভেল রিজার্ভ
আফিফ হোসেন ও হাসান মাহমুদ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।