BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৮
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে গাঁজাসহ পাচারকারী আটক


সেপ্টেম্বর ২১, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে গাঁজাসহ এক পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বটতলি বাজার নামক স্থান থেকে অভিনব কায়দায় গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটককৃত জলিল মিয়াকে (৫৪) মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত আব্দুল করীমের ছেলে।

বিজিবি ২৫ সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ জানান, বৃহস্পতিবার সকালে ধর্মঘর বিওপি ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার মো. সবুজ মিয়ার নেতৃত্বে একদল বিজিবি’র সদস্য বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার ১৯৯২ থেকে ৮০০গজ বাংলাদেশের অভ্যন্তরে বটতলি বাজার থেকে ২ কেজি ভারতীয় গাঁজাসহ তাকে আটক করে।

এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।