BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৫
আজকের সর্বশেষ সবখবর

সিয়ামকে চুমু দিয়ে চড় খেলেন সুনেরাহ


নভেম্বর ২৫, ২০২২ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক:: ফেসবুকে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। আর এ ঘটনায় অনেকেই হতভম্ব। এবার মূল ঘটনায় আসা যাক, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নগর বাউল’খ্যাত রকস্টার জেমসের কনসার্টে হুট করেই এক তরুণী এসে চুম্বন করে বসেন চিত্রনায়ক সিয়াম আহমেদকে। তবে এমন কাণ্ডে সিয়ামও বসে থাকেননি। কষে চড় মেরেছেন তিনি, দিয়েছেন ধাক্কাও। পরবর্তীতে কিছু না বলে মুখ ঢেকে স্থান ত্যাগ করেন ওই তরুণী।

জানা যায়, সম্প্রতি রাজধানীর আর্মি স্ট্রেডিয়ামে ‘তারুণ্যের বাংলাদেশ কনসার্ট’-এ ঘটনা ঘটে। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে রিতিমত হইচই শুরু হয়।

জানান যায়, ভিডিও’র ওই তরুণীর আর কেউ নন, অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ‍ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই সুনেরাহকে নিয়ে সমালোচনা শুরু করেছেন। কেন সিয়ামের সঙ্গে এমনটি করলেন?

বিষয়টি নিয়ে যোগাযোগ করলে সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘কেউ ভুল বুঝবেন না। এটি একটি ছবির শুটিং। ওদিন সিয়ামের হাতে চড় খেয়ে বেশ ব্যাথা পেয়েছি। আমার গালও কিছুটা কেটে গেছে।’

খোঁজ নিয়ে জানা যায়, এটি ‘অন্তর্জাল’ সিনেমার একটি দৃশ্য। সিনেমাটি নির্মিত হচ্ছে সাইবার ওয়ার্ল্ডের গল্প নিয়ে। যেখানে সিয়ামের বিপরীতে অভিনয় করছেন সুনেরাহ। আর সিনেমার নির্মাতা দীপংকর দীপনও জানিয়েছেন, এটি ‘অন্তর্জাল’র একটি দৃশ্য।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।