BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৬ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ : সন্ধান কামনা


জুন ২৪, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: সিলেটের মোগলাবাজার থেকে ৬ দিন ধরে রেঙ্গা মাদ্রাসা ছাত্র মোহাম্মদ হোসেন (২০) নিখোঁজ রয়েছে। সে মোগলাবাজার থানার সৈয়দাবাদ ফারাংপাশা গ্রামের মো. মানিক মিয়ার ছেলে।

গত ১৮ জুন বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ২০ জুন মোগলাবাজার থানায় সাধারণ ডায়রি করেছেন তার বড়ভাই আবুল হোসেন, (জিডি নং-৮৮৭)।

জিডি সূত্রে জানা গেছে, মোহাম্মদ হোসেন গত ১৮ জুন সকাল ১০ টায় মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খোজে পাওয়া যাচ্ছে না। মাদ্রাসায় যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।   মোহাম্মদ হোসেনের গায়ের রং কালো, উচ্চতা ৫ফুট ৪ ইঞ্চি, শারিরিক গড়ন মধ্যম, মুখমন্ডল গোলাকার, পরনে ছিল সিলভার রংয়ের জুব্বা। সে আঞ্চলিক ভাষায় কথা বলে।

কোন স্ব-হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে মোগলাবাজার থানায় বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।