BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৫
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে স্রোতে ভেসে যাওয়া মা-ছেলের মরদেহ উদ্ধার


জুন ২১, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : সিলেটের জৈন্তাপুরে উজানের প্রবল স্রোতে পানিতে তলিয়ে যাওয়া মা নাজমুন নেছা ও ছেলে আব্দুর রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জৈন্তাপুর থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ জানিয়েছেন ‘প্রায় চার দিন আগে শুক্রবার জৈন্তাপুরের ছাতারখাই হাওরের পার্শ্ববর্তী আমিরাবাদ গ্রামের মেয়ের বাড়ি থেকে ছেলে সহ নিজ বাড়ি মহাখলা ফিরছিলেন। সড়কের উপর দিয়ে যাওয়া প্রবল স্রোতে তারা দু’জনই ভেসে যান। নেটওয়ার্ক না থাকায় তাদের নিখোঁজের খবর মিলেনি। সকালে লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।’

তিনি জানান ‘ঘটনাটি খুব মর্মান্তিক। এমন ঘটনা আরো ঘটেছে কী না আমরা জানি না। কারণ- শুক্রবার ও শনিবার প্রবল স্রোত ছিলো ওই এলাকায়। মা ও ছেলে তলিয়ে যাওয়ার পর কেউ খবর নিতে পারেননি। নাজমুন নেছার স্বামী মৃত আজর আলীও পানিতে ডুবে মারা গিয়েছিলেন বলে জানান তিনি।’

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানিয়েছেন- ‘সকালে স্থানীয়রা ফোন করে দুটি লাশ এক সঙ্গে ভেসে থাকার খবর জানান। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।