BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বিদ্যুস্পৃষ্টে হয়ে প্রাণ গেল ছাত্রলীগ নেতা টিটুর


জুন ১৮, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: সিলেট মহানগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলা ছাত্রলীগ নেতা টিটু চৌধুরী মারা গেছেন। শনিবার (১৮ জুন) সকাল ১১টার দিকে নগরীর খরাদিপাড়া এলাকায় তার নিজ বাসায় আইপিএস বিস্ফোরিত হয়ে বিদ্যুস্পৃষ্টের এ ঘটনা ঘটে। নিহত টিটু চৌধুরীর গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার শাল্লায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যায় বাসায় পানি উঠায় ঘর থেকে পানি সেচে বের করছিলেন টিটু। এ সময় হঠাৎ আইপিএস বিস্ফোরিত হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে দ্রুত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।