BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩১
আজকের সর্বশেষ সবখবর

জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র নয়ন নিখোঁজ


মে ২৯, ২০২২ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জে উপজেলায় এক সপ্তাহ ধরে নিঁখোজ রয়েছে মাদ্রাসা ছাত্র নয়ন আহমদ। সে জকিগঞ্জ সদর ইউনিয়নের মুমিনপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে। নিঁখোজ নয়ন আহমদ থানা বাজার মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র। সে গত ২৩ মে সোমবার নয়ন আহমদ কালীগঞ্জ এলাকায় নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। ২৫ তারিখ সে নিজ বাড়িতে আসার উদ্দেশ্যে নানা বাড়ি থেকে বের হয়ে আসে বলে নয়নের পরিবারের লোকজন জানান। কিন্তু এরপর সে আর বাড়িতে ফিরেনি। ২৬ মে জকিগঞ্জ থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে আমরা নয়নের পরিবারের লোকজনের সাথে এবং মাদ্রাসার শিক্ষকদের সাথে কথা বলেছি।

নয়ন নানা বাড়ি থেকে মুমিনপুর ফিরেছিল বলে স্থানীয়রা জানান। মুমিনপুর গ্রামের গ্রাম পুলিশ মানিক মিয়ার ঘরে ২৩ মে সন্ধ্যায় টিভি দেখতে যায়। পরে বাড়ির পাশে একটি টং দোকানের সামনেও নয়নকে দেখেছেন স্থানীয়রা। এরপর থেকেই সে নিঁখোজ রয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ নয়ন আহমদকে খুঁজে বের করার চেষ্টা করছি।

নিঁখোজ নয়নের গায়ের রং ফর্সা। তার কথা বলার সময় তোতলানো স্বভাব রয়েছে।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।