BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩১
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানিগঞ্জে মানসিক ভারসাম্যহীন ছেলে নিখোঁজ


মে ১১, ২০২২ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউ/পির ৯নং ওয়ার্ডের শাহ আরফিন বাজার এলাকা হতে রাকিব মিয়া নামে মানসিক ভারসাম্যহীন এক ছেলে হারিয়ে গেছে। তার বয়স ১৪ বছর। পিতার নাম মোঃ ছমেদ মিয়া।

সে গত ২৫ এপ্রিল বিকাল ৪ টায় শাহ আরফিন বাজার এলাকাধীন নিজ বাড়ি থেকে বাহির হয়ে ফিরে আসেনি। পরবর্তীতে সে বাসায় ফিরে না আসায় তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে।

তাকে খুঁজে না পাওয়ায় তার বাবা কোম্পানিগঞ্জ থানায় এ সংক্রান্তে একটি জিডি করেছেন। জিডি নং- ২০৭ তারিখ-০৬/০৫/২০২২ খ্রি:।

কোন সহৃদয়বান ব্যক্তি ছবির লোকটির সন্ধান জেনে (০১৭২৪৬৩২০৯৬) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।