বিডি সিলেট ডেস্ক : প্রতিটি মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে সবাইকে সোচ্চার হতে হবে। দেশ আমাদের সকলের, তাই সবাইকে নিয়ে দেশটাকে সুন্দর করে সাজাতে হবে। অসহায়, দুস্থ এবং শীতার্ত মানুষদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। প্রতিটি মানুষ সমাজের অংশ। তাই সমাজের কোনো মানুষ যাতে শীতে কষ্ট না করে, সেদিকে সবার খেয়াল রাখা জরুরি।
ড. মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেনের পক্ষ থেকে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে নগরীর কাজীটুলায় শীতবস্ত্র বিতরণ কার্য অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্ঠা রোটারিয়ান আব্দুল মালিক সুজন, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাছিত, সহ-সভাপতি লায়ন্স আছিয়া খানম শিকদার, সিফডিয়ার ফিন্যান্স সেক্রেটারি স্থপতি নাঈমা নাসরিন নাবিলা ও ডলি শিকদার প্রমূখ।
