BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৪
আজকের সর্বশেষ সবখবর

লঞ্চে আগুন, নিহতদের প্রত্যেককে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট


ডিসেম্বর ২৬, ২০২১ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেককে ৫০ লাখ এবং গুরুতর আহতদের ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদন করেন। একইসঙ্গে রিটে এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনাও চাওয়া হয়েছে।

পরে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চটিতে ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুনের ঘটনায় মৃত ব্যক্তিদের জন্য ৫০ লাখ এবং গুরুতর আহত ব্যক্তিদের ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। তাদেরকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না সেই মর্মে রুল জারির আর্জিও জানানো হয়েছে।

এছাড়া নিহতদের পরিবারকে তাৎক্ষণিক ১০ লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্যে ৫ লাখ টাকা দিতে নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিওটিএর চেয়ারম্যান এবং লঞ্চের মালিক হামজালাল শেখ। রিট আবেদনটি সোমবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্যে উপস্থাপন করা হতে পারে।
গত ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে আগুনের ঘটনা ঘটে। ওই ঘটনায় বহু মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে।।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।