BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জেলা দাবা লীগের উদ্বোধন


নভেম্বর ২৫, ২০২১ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক সহযোগিতায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা দাবা লীগ -২০২১ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় জেলা স্টেডিয়ামে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত প্রতিযোগীতার শুভ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দাবা কমিটির সভাপতি  জহিরুল কবির চৌধুরী সিরু।WhatsApp Image 2021 11 25 at 6.48.12 PM 1 - Bd Sylhet News

সিলেট জেলা ক্রীড়া সংস্কার সাধারণ সম্পাদক মাহা উদ্দিন সেলিম সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, দাবা খেলা হচ্ছে বুদ্ধিমত্তার খেলা। শারিরীক বিকাশের জন্য যেমন আমাদের বিভিন্ন প্রকারের পরিশ্রম সংশ্লিষ্ট খেলা রয়েছে, ঠিক তেমনি মানসিক বিকাশের জন্য দাবা খেলার কোন বিকল্প নেই। প্রতিযোগীতায় জেলার বিভিন্ন উপজেলা হতে আগত দাবাডুরা অংশগ্রহণ করবেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।