BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৯
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের বিরুদ্ধে ফেইসবুকে স্ট্যাটাসের জের ধরে ছাত্রলীগ নেতা জুবের আহমদ’র বাড়ীতে হামলা


জানুয়ারি ২৯, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যে অবস্থানরত ছাত্রলীগ নেতা জুবের আহমদ এর ফেইসবুক আইডি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিরুদ্ধে স্ট্যাটাস ভাইরাল হতে দেখা যায়।

জানা যায়, বিগত ২০/০১/২৬ ইংরেজী তারিখ উক্ত ছাত্রলীগ নেতার ফেইসবুক আইডি হতে বিএনপির চেয়ারম্যান  তারেক রহমানকে খাম্বা তারেক আখ্যা দেওয়া হয়। বিশ্ব বাটপাট অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে খাম্বা তারেককে সরকারের মসনদে বসিয়ে দিবে এবং স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশটাকে উগ্রপন্থী জঙ্গিদের হাতে তুলে দিয়ে দেশটাকে ধ্বংস করে দিবে।

উক্ত লেখাগুলো উক্ত ছাত্রলীগ নেতা জুবের আহমদ এর ফেইসবুক আইডি থেকে পোস্টিং হলে এবং নেটদুনিয়ার ভাইরাল হলে বিগত ২৮/০১/২০২৬ ইংরেজী তারিখ রাত অনুমান ৮.০০ ঘটিকায় সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বনাথ উপজেলার শাখার ছাত্রদলের সন্ত্রাসী ক্যাডার বাহিনী দেশীয় অস্ত্র দিয়ে উক্ত ছাত্রলীগ নেতা জুবের আহমদ এর গ্রামের বাড়ী শান্ত মার্ধনে হামলা চালায়। বাড়ীতে হামলা হওয়ার কারণে উক্ত ছাত্রলীগ নেতা জুবের আহমদ এর পিতা ইছরাক আলী আতংকিত ও ভয়ে বিস্মিত হয়ে যান। যার ফলে উক্ত ইছরাক আলীর বুকের বাম পাশে ও মধ্যখানে প্রচন্ড ব্যাথা শুরু হইলে প্রতিবেশীরা তিনিকে নর্থইষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল সিলেটে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনিকে প্রাথমিক চিকিৎসা করে বলেন যে তিনি হার্ট এ্যাটাক করিয়াছেন।

শেষ খবর পাওয়া অনুযায়ী ইছরাক আলী হার্ট এ্যাটাকের কারণে উক্ত হাসপাতালের হৃদরোগ বিভাগ চিকিৎসাধীন আছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।