স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পূর্ণানগর গ্রামের সাবেক সংসদ সদস্য ছয়ফুল আলমের ছেলে কানাডা প্রবাসী মোয়াজ্জেম হোসেন রিপনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল মুখোশধারী সন্ত্রাসীরা। গত ১২ ফেব্রুয়ারি রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
এ ঘটনায় কানাডা প্রবাসী মোয়াজ্জেম হোসেন রিপনের স্ত্রী ফৌজিয়া জাহান বাদী হয়ে গতকাল (৩০ মার্চ) সিলেটের গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সাধারণ ডায়েরি (জিডি) নং-(১২০০), তাং ৩০/০৩/২০২৬ ইং। যার অনলাইন জিডি ট্র্যাকিং নং: LT21R8।
সূত্র জানায়, কানাডা প্রবাসী মোয়াজ্জেম হোসেন রিপনের স্ত্রী ফৌজিয়া জাহানের ব্যবহৃত মোবাইল ফোনে গত ০৫/০২/২০২৬ ইং তারিখ রাত সাড়ে ১১ টার দিকে ০১৭৩২-৪৭৩৭৯০ মোবাইল নাম্বার থেকে ফৌজিয়া জাহানকে অজ্ঞাতনামা ব্যক্তি হত্যার হুমকি দেয়। মূলত এ ঘটনার সূত্রপাত থেকে গত ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ রাত ৮টার দিকে একদল মুখোশধারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হইয়া কানাডা প্রবাসী রিপনের বাড়িতে অর্তকিতভাবে হামলা করে। এ সময় সন্ত্রাসীদের হামলায় মোয়াজ্জেম হোসেন রিপনের স্ত্রী ফৌজিয়া জাহান (২৬) ও তার মেয়ে শিশু সন্তান ফারিহা খাতুন সারা (৪) গুরুতরভাবে আহত হন। পরে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
এ বিষয়ে কানাডা প্রবাসী মোয়াজ্জেম হোসেন রিপনের স্ত্রী ফৌজিয়া জাহান জানায়, আমার স্বামী একজন কানাডা প্রবাসী এবং আমার শ্বশুর একজন সাবেক সংসদ সদস্য ছিলেন। ঘটনার শুরুতে সন্ত্রাসীরা আমাকে আমার ব্যবহৃত মোবাইল ফোনে আমাদেরকে মেরে ফেলার হত্যার হুমকি দেয়। সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারি একদল মুখোশধারী সন্ত্রাসীরা আমার বাড়িতে এসে আমাদের উপর হামলা ও ভাঙচুর করে। তাদের হামলায় আমি ও আমার শিশু কন্যা গুরুতরভাবে আহত হই এবং সন্ত্রাসীদের হামলায় আমার বাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়। এ সময় মুখোশধারী হামলাকারীরা উচ্চ শব্দে বলে যে আমরা যদি কোনো মামলা করি তাহলে পরবর্তী হত্যা করে ফেলবে। পরের স্থানীয়রা আমাদের চিৎকার শুনে আমাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।
তিনি আরও জানান, যেকোনো সময় আবার আমাদের উপর হামলা হতে পারে—এই আশঙ্কার মধ্যে, চরম ভাবে আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছি। এ ঘটনায় আমি বাদী হয়ে গোয়াইনঘাট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।
এ ঘটনার পর কানাডায় অবস্থানরত মোয়াজ্জেম হোসেন রিপনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার স্ত্রী ও সন্তান বর্তমানে চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতিতে আমার পরিবারের কোন নিরাপত্তা নেই। আমি প্রশাসনের কাছে দাবি জানাই আমার স্ত্রী ও সন্তানের উপর হামলা ও বাড়িতে ভাঙচুরের ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই। দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাই।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, মোয়াজ্জেম হোসেন রিপন নামের একজন কানাডা প্রবাসীর স্ত্রী ও সন্তানের উপর হামলা ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি করার সাথে সাথে মুখোশধারী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশকে আমি নির্দেশ দিয়েছি। বর্তমানে পুলিশ এ ঘটনা নিয়ে কাজ করতেছে, হামলাকারীরা মুখোশ পরিহিত থাকায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে অতি শীঘ্রই আশানুরূপ ফলাফল জানাতে পারবেন বলে তিনি জানান।
