BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৮
আজকের সর্বশেষ সবখবর

হজমশক্তি বাড়াতে টক দইয়ের কয়েকটি পানীয়


মার্চ ৩১, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঘরে ঘরে এখন পেটের সমস্যা লেগেই আছে। বাইরের খাবার, রাস্তার পানীয় বা কাটা ফল থেকে ছড়ানো ভাইরাস স্টমাক ফ্লুর মতো রোগের ঝুঁকি বাড়াচ্ছে। চিকিৎসকদের মতে, এই সময়ে হজমশক্তি বাড়াতে এবং পেট সুস্থ রাখতে টক দই বা প্রোবায়োটিক হতে পারে আপনার সেরা ওষুধ।

পেটের যত্নে দই কেন সেরা?
দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া হজমে সাহায্য করে এবং শরীরকে ভেতর থেকে সতেজ রাখে।

চিনির শরবতের বদলে দই দিয়ে তৈরি ৫টি পানীয় আপনার শরীরকে সুস্থ রাখবে। চলুন, জেনে নিই।
দইয়ের মসলা ঘোল : টক দই, ঠাণ্ডা পানি, বিট লবণ, জিরা গুঁড়া এবং আদা কুচি মিশিয়ে তৈরি করুন এই ঘোল। এটি দ্রুত হজমে সাহায্য করে।

পুদিনা ও দইয়ের শরবত : টক দইয়ের সাথে টাটকা পুদিনাপাতা, লেবুর রস ও বিট লবণ মিশিয়ে ব্লেন্ড করে নিন। এটি ছোটদের পেটের জন্য খুবই উপকারী।

শসা-পুদিনার কুলার : শরীরকে পানিশূন্যতা থেকে বাঁচাতে টক দইয়ের সাথে শসা কুচি ও গোলমরিচ মিশিয়ে তৈরি করুন এই কুলার। এটি ডায়াবেটিক রোগীদের জন্যও বেশ কার্যকর।

লাচ্ছি : স্ট্রবেরি বা বেদানার সাথে দই ও সামান্য মধু মিশিয়ে তৈরি করতে পারেন পুষ্টিকর লাচ্ছি।

জাফরানি বাদাম লাচ্ছি : অতিথি আপ্যায়নে টক দইয়ের সাথে ভেজানো কাঠবাদাম, পেস্তা ও জাফরান মিশিয়ে পরিবেশন করতে পারেন এই রাজকীয় পানীয়।

চিকিৎসকদের পরামর্শ
রাস্তার ধারের আখের রস বা কাটা ফল এড়িয়ে চলাই ভালো। পেটের সংক্রমণ রোধে নিয়মিত খাবারে দই-চিঁড়া বা বাড়িতে তৈরি দইয়ের এই পানীয়গুলো রাখুন। সূত্র : আনন্দবাজার

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।