BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জামায়াত ছাড়লেন সালাহ উদ্দিন মিরাজ


মার্চ ৭, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট মহানগর জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ও রুকন সালাহ উদ্দিন মিরাজ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। গত ৩ মার্চ সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলামের কাছে লিখিত পদত্যাগপত্র পাঠানোর পর শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দল ত্যাগের বিষয়টি প্রকাশ করেন।

পদত্যাগপত্রে সালাহ উদ্দিন মিরাজ উল্লেখ করেছেন, ব্যক্তিগত ও পারিবারিক নানাবিধ অসুবিধার কারণে তাঁর পক্ষে অর্পিত সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি দলের সব ধরনের পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সালাহ উদ্দিন মিরাজ লিখেন, জীবনের সূচনালগ্ন থেকে সংগঠন আমার আত্মার আত্মীয়। ২০০৫ সালে সাথী হিসেবে শপথ গ্রহণ করে আনুষ্ঠানিক স্বীকৃৃতি পাই। যারা তখন আমাকে পরম স্নেহে গড়ে তুলেছিলেন তাদের মধ্যে মুহিম চাচা, আবুল ভাই, নিজাম ভাই, জামাল ভাই, জাফর ভাই (পলিটেকনিকের), মাজহার ভাই অন্যতম। দীর্ঘ পথ পরিক্রমায় ২০১৩ সালে রোকন হিসেবে শপথ গ্রহণ করি। এরপর ২০১৪ -২০১৭ পর্যন্ত ২৬ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও ২০১৭-২০২২ পর্যন্ত ২৫নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও ২০২৩ সালে ২৫নং ওয়ার্ড জামায়াতের সহ সভাপতির দায়িত্ব পালন করি।

এছাড়া তিনি উল্লেখ করেন, ২০২১ হতে ২০২৩ সাল পর্যন্ত দক্ষিণ সুরমা থানা জামাতের নির্বাচিত শুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করি। ২০২১ হতে থানা যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই পথচলায় আমি নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে সাংগঠনিক কোন আমানতের খেয়ানত করিনি কিংবা সংগঠনকে নিজ স্বার্থে কোথাও ব্যবহার করিনি।

সাংগঠনিক স্বার্থ রক্ষায় অনেক বিষয়ের দৃঢ় প্রতিবাদ করেছি তিনি আরও উল্লেখ করেন, আমার অতীত সাংগঠনিক তৎপরতার উছিলায় আল্লাহর ওয়াস্তে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। কোন অবদানের স্বীকৃতি নয় আপনাদের ভাই হিসেবে অনুরোধ আগামীতে পথচলায় আমি যাতে দ্বীনের জন্য ভালো কিছু করতে পারি সেই দোয়া রাখবেন। আমি আমার জীবনের এই সময়দান টুকুকে আল্লাহর কাছে নাজাতের উছিলা হিসেবে কবুল করার দোয়া করি।

চেষ্টা করেছি ২৫নং ওয়ার্ডকে নিজের যোগ্যতার আলোকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাবার। কিন্তু কিছু অযাচিত সিদ্ধান্ত বার বার আমার যাত্রাকে বাধাগ্রস্থ করছে। আমি সামনে এই ছাদের নিচে নিজেকে কেবলই অপরাধী হিসেবে দেখতে পাচ্ছি। আমার ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা বলে আমার কারণে বিশৃঙ্খল হওয়া থেকে আমি এই প্লাটফর্ম থেকে সরে যাওয়া উত্তম। সবার কাছে দোয়া প্রত্যাশী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।