BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪২
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক জাহেদ আহমদের উপর আওয়ামী সন্ত্রাসী হামলা


ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক জাহেদ আহমদ ও তার সহধর্মীনির উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে। জানাযায়, সিলেট-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এম.এ. মালিকের ধানের শীষের পক্ষে দীর্ঘদিন থেকে প্রচার-প্রচারণা করে আসছিলেন জাহেদ আহমদ। বাড়ির ছাদে এম এ মালিকের ব্যানার ফেস্টুন টানিয়ে রাখা নিয়ে বাঁধা দিয়ে আসছিলো আওয়ামীলীগের কর্মী ছাদিসহ অন্যরা। এক পর্যায়ে ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার উদ্যেশ্যে পানির ট্যাংকি বসানোর নাম করে এম এ মালিকের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে দেয় সন্ত্রাসীরা। এতে বাঁধা দিলে জাহেদ আহমদ ও তার স্ত্রীর উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসী ছাদি ও কুখ্যাত সন্ত্রাসী সিরাজসহ তাদের সঙ্গীয়রা।

১৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরে সিলেটের দক্ষিন সুরমার আহমদপুরে এ ঘটনা ঘটে।

জাহেদ আহমদ বলেন, রাজনৈতিক কারণে পূর্বপরিকল্পিতভাবে আমার উপর হামলা করা হয়েছে। নিজ ঘরে প্রবেশ করে সন্ত্রাসীরা দেশী বিদেশী অস্ত্র নিয়ে এলোপাতারি কুপাতে থাকে। এ সময় ছুরির আঘাতে গুরুত্বর আহত হই। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত চিকিৎসকরা অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

হামলাকারীদের মধ্যে রয়েছেন, আওয়ামী সন্ত্রাসী ছাদিক আহমদ ছাদি (৪২), সন্ত্রাসী মিসবাহ আহমদ শাকিল উভয় পিতা: সিরাজ উদ্দিন আহমদ। এবং কুখ্যাত সন্ত্রাসী সিরাজ উদ্দিন আহমদ (৫৫) পিতা: মৃত মনির মিয়া।

এ ঘটনায় তাৎক্ষনিক দক্ষিণ সুরমা থানা পুলিশকে অবগত করা হয়। মামলার প্রস্তুতি চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।