তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হয়েছেন। এর মধ্যে সিলেটের ২ সংসদ সদস্য মন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন।
তারা হলেন- সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন। আর সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন।
তারা দু’জনেই আজ বিকেলে অন্যান্য মন্ত্রীদের সাথে শপথ নিবেন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
