বিডি সিলেট নিউজ ডেস্ক:-: সাংবাদিকতায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক সুবর্ণা হামিদ কে প্রদান করা হয়েছে রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড–২০২৬। এ উপলক্ষে সিলেট মিডটাউন রোটারি ক্লাবের উদ্যোগে এক প্রীতি ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগ্রাম চেয়ারম্যান পিপি রোটারিয়ান প্রফেসর মোহাম্মদ জাকির আলী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান বাহা উদ্দিন বাহার, এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা করেন ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান মিয়া মোহাম্মদ রুস্তম, এবং রোটারি প্রত্যয় পাঠ করেন পিপি রোটারিয়ান মোহাম্মদ জাকির আলী।
ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড–২০২৬ প্রদান করা হয় বিভিন্ন পেশায় অসামান্য অবদান ও পেশাগত উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ। সাংবাদিকতায় সম্মাননা পান সুবর্ণা হামিদ (সভাপতি, উইমেন্স জার্নালিস্ট ক্লাব), চিকিৎসা সেবায় সম্মাননা পান ডা. তানভীরুল আরেফিন, চিফ কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, ভিক্টোরিয়া হাসপাতাল। উদ্যোক্তা ও শিল্পখাতে সম্মাননা পান জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত প্রতিষ্ঠান দুধওয়ালা-এর কর্ণধার তরুণ উদ্যোক্তা শাকিলউজ্জামান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট–৬৫, বাংলাদেশ-এর কো-অর্ডিনেটর (অ্যাডমিন) রোটারিয়ান সিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ ও কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি অ্যাডভোকেট আব্দুল হাফিজ। ক্লাবের ফ্যাসিলিটেটর রোটারিয়ান পিপি মো. আতিকুর রেজা চৌধুরী স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান বাহা উদ্দিন বাহার, প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান এ এস এম জি কিবরিয়া, রোটারিয়ান আমিনুল ইসলাম, মাহবুব লস্কর, ফজল আহমদ সাগর, এডভোকেট জুমারা জাহান চৌধুরী, আয়েশা মনি, ফাতেমা বেগম, সাংবাদিক সুবর্ণা হামিদের মা জাহানারা খানম মিলন, সাংবাদিক সাদিকুর রহমান সাকী, সাংবাদিক মামুন হোসেন, উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সেক্রেটারি সাংবাদিক শাকিলা ববি, ব্যবসায়ী আতিকুর রহমান চৌধুরী, শামিম আহমদ সহ বিভিন্ন পেশার বিশিষ্টজন।
সভা শেষে ক্লাব প্রেসিডেন্ট অতিথিদের জন্য ফেলো ডিনার আয়োজনের আমন্ত্রণ জানান এবং অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
