BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫২
আজকের সর্বশেষ সবখবর

জমকালো আয়োজনে সম্পন্ন হলো আহমদপুর প্রিমিয়ার লীগ সিজন-৭


জানুয়ারি ৩১, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

আহমদপুর প্রিমিয়ার লীগ ২০২৫-২৬ ইং সিজন-৭ এর ফাইনাল এবং পুরস্কার বিতরন সম্পন্ন হয়েছে। ৩০ জানুয়ারি শুক্রবার রাতে দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের আহমদপুর পূর্বের মাঠে বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে এপিএলের এই আসরের পর্দা নামে।

ফাইনাল খেলায় এ ভ্যাটেল ক্রো টিমকে হারিয়ে আওলাদ অ্যাভেঞ্জার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আহমদপুরের বিশিষ্ট মুরুব্বি ও ক্রিড়ানুরাগী আলাউদ্দিন আলাই এর সভাপতিত্বে এবং তরুন সমাজকর্মী সাংবাদিক জাহেদ আহমদের পরিচালনায় উক্ত ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাডা পশ্চিম বিএনপির সভাপতি আহাদ খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন এপিএল আয়োজক কমিটির অন্যতম সদস্য মো. আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবীদ ও ক্রীড়ানুরাগী মো. আনোয়ার হোসেন চিশতী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম.এ. মালিক এর বড় পুত্র রবি মালিক, লন্ডন বিএনপি নেতা মো. জাকির হোসেন ইসরাইল, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি রুনু মিয়া, তেতলি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন ঝুনু, জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক মো. সাহেদ আহমদ, দক্ষিণ সুরমা বিএনপি নেতা ও সিলেট জেলা পরিবহন মালিক সমিতির কার্যকারী সদস্য ইব্রাহিম খলিল জিতু, জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলার যুগ্ম সম্পাদক মো. শামীম আহমদ, তেতলি ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি জাদুশিল্পী মো. দিলাল মিয়া নুনা, বিশিষ্ট মুরুব্বি শাহনুর আলী, নজরুল ইসলাম, কয়েছ আহমদ, আব্দুল হক, দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা আবদুল গাফ্ফার দিলু, মিজানুর রহমান।

ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হোন জাকির আহমদ, গেইম চেঞ্জার আরিফ, সেরা বোলার আব্দুল আমিন, ইমেজিং প্লেয়ার মামুন আহমদ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট আরিফ নির্বাচিত হোন। চ্যাম্পিয়ন হয় আওলাদ অ্যাভেঞ্জার্স এবং রানার্সআপ হয় এ ভ্যাটেল ক্রো, তৃতীয় পুরস্কার সায়েফ রাইডার্স, চতুর্থ পুরস্কার ফরহাদ চেলেঞ্জার্স, পঞ্চম পুরস্কার সেভেন ব্রাদার্স, ষষ্ট পুরস্কার সায়েম ফাইটার্স গ্রহন করে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।