BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৬
আজকের সর্বশেষ সবখবর

মই মার্কায় ভোট দিয়ে গণমানুষের কন্ঠস্বরকে জয়যুক্ত করুন: প্রণব জ্যোতি পাল


জানুয়ারি ২৮, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল বলেছেন, বিগত সময়ে শাসকগোষ্ঠীরা মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে রাষ্ট্র পরিচালনা করেছেন। ফলে আজকের এই রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। প্রণব জ্যোতি পাল বলেন,বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় একটি বৈষম্যহীন সমাজ গড়তে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং মই মার্কায় ভোট দিয়ে গণমানুষের কন্ঠস্বরকে জয়যুক্ত করতে হবে।

প্রণব জ্যোতি পাল (২৮ জানুয়ারি) নগরীর ২৭নং ওয়ার্ড,গোপালটিলা এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগ কালে সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল এর সাথে ছিলেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বাসদ নেতা মনজুর আহমদ, মামুন বেপারি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি শহীদ আহমদ, চারণ সাংস্কৃতি কেন্দ্রের মেঘদাদ আহমদ, প্রমূখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।