BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ১০টি এয়ারগান উ’দ্ধা’র, মোটরসাইকেল ফেলে পালাল ২ জন


জানুয়ারি ১৯, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট:: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের স্থাপিত চেকপোস্টে অভিযান কালে ১০টি নতুন এয়ারগান উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায় দুইজন সন্দেহ ভাজন ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯ জানুয়ারি (সোমবার) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল সিলেট-তামাবিল মহাসড়কের ওপর জৈন্তাপুর থানাধীন ৫নং ফতেপুর ইউনিয়নের পাখিটেকি এলাকায় করিচার ব্রীজের উত্তর পাশে একটি চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্টে তল্লাশি কালে একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল যোগে দুইজন ব্যক্তি পুলিশের সামনে এলে থামার সংকেত দেওয়া হয়। এ সময় তারা মোটরসাইকেলসহ একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে কৌশলে পালিয়ে যায়।পরবর্তীতে পরিত্যক্ত বস্তা তল্লাশি করে পুলিশ ভারতীয় ৪টি ক্যামো রঙের ও ৬টি কালো রঙের নতুন এয়ারগান উদ্ধার করে। এছাড়া অভিযুক্তদের ব্যবহৃত একটি পুরাতন সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক আসামীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।