BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সীমান্তে দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল বিজিবি


জানুয়ারি ১৮, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সিলেট সীমান্তে চোরাচালানকালে এক কোটি ৯০ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি)। রবিবার (১৮ জানুয়ারি) এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট সীমান্তের বাংলাবাজার, প্রতাপপুর, বিছানাকান্দি, ও সংগ্রাম বিওপি পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় নিভিয়া ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, ক্লপ জি ক্রিম, অলিভ অয়েল, সাবান, সানগ্লাস, গরু, শুঁটকি, আঙ্গুর, আনার, কমলা, জিরা, পেঁয়াজ, এনার্জি ড্রিংক, চা-পাতা, চকোলেট ও বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও সুপারিও জব্দ করা হয়েছে।

এসব পণ্যের বাজার মূল্য এক কোটি ৯০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল নাজমুল হক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।