BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১০
আজকের সর্বশেষ সবখবর

ফেঞ্চুগঞ্জে একই মঞ্চে মালিক, কাইয়ুম ও জামাল


জানুয়ারি ১১, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে একই মঞ্চ থেকে ঐক্যের বার্তার জানান দেন সিলেট – ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক, মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল। আজ বাদ আসর ফেঞ্চুগঞ্জ চন্ডীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান চৌধুরী সুফি। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট – ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।

দোয়া মাহফিলে সিলেট জেলা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পুর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ৩ নেতা মোহাম্মদ আব্দুল মালিক, আব্দুল কাইয়ুম চৌধুরী ও আব্দুল আহাদ খান জামাল দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বর্নাঢ্য জীবনের আলোকপাত করে বলেন, তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে। অভিন্ন কন্ঠে ৩ নেতা ঐক্যের কথা বলেন এবং ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিন নেতার এমন ঘোষণায় দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা আশান্বিত ও উজ্জীবিত হয়ে উঠেন। এমন ঘোষণায় তৃনমূলের নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।