BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৯
আজকের সর্বশেষ সবখবর

গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ অভিযোগে গ্রেফতার ৬


জানুয়ারি ৮, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর কলাবাগান থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন-প্রান্ত গুপ্ত (২৮), পপি রানী (২৫), মো. মশিউর রহমান (২৭), সাদিয়া আফরিন (২৪), মো. হাসান (৩২) ও জান্নাতুল ফেরদৌস তিশা (২২)।

তালেবুর রহমান বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৭টায় কলাবাগান থানা পুলিশ ৪০ লেকসার্কাস শাহজালাল গেস্ট হাউজে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।