BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য আটক


জানুয়ারি ৮, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানকালে ১ কোটি ১৭ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বুধবার ও বৃহস্পতিবার (৭ ও ৮ জানুয়ারি) এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের এলাকার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর, কালাসাদেক, পান্থুমাই বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, কমলা, মহিষ, শাড়ী, গরু, জিরা, চিনি, চকলেট, শীতের কম্বল, কসমেটিকস সামগ্রী, চা-পাতা, মদ, বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী লেডিস সোয়েটার, টি-শার্ট, রসুন, শিং মাছ ও চোরাচালানী মালামাল সহ পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল এবং অবৈধ পাথর পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপ আটক করা হয়।

আটককৃত মালামালের বাজার মূল্য ১ কোটি ১৭ লাখ ৮হাজার ৭শত টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চোরাচালান জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।