BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৬
আজকের সর্বশেষ সবখবর

ঘুষখোর ও দুর্নীতিবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা করার জোর দাবী


ডিসেম্বর ১৮, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ২.৪৫ ঘটিকায় মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে এবং বাংলাদেশের সর্বস্তরের ঘুষখোর, দুর্নীতিবাজ, সর্বপ্রকার সিন্ডিকেটবাজ, মাদক ব্যবসায়ী, দখলবাজ, সরকারী অফিসের দালাল, দেশী-বিদেশীদের ভূমি অন্যায়ভাবে আত্মসাৎকারী ও চাঁদাবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণার দাবীতে সিলেট কল্যাণ সংস্থার উত্তর জল্লারপারস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে মির্জাজাঙ্গাল পয়েন্ট, তালতলা পয়েন্ট, বন্দরবাজার সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত গণ শোভাযাত্রা ও চৌহাট্টা বিজয় চত্বর প্রাঙ্গণে গণ শোভাযাত্রা পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ঘুষখোর ও দুর্নীতিবাজ সহ বাংলাদেশকে যারা অপকর্মের সাগরে নিমজ্জিত করছে, সেই জারজ ও কুলাঙ্গারদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা না পর্যন্ত আমরা রাজপথে আছি রাজপথে থাকবো রাজপথ ছাড়বোনা ইনশাআল্লাহ। সমাবেশ থেকে বিজয় দিবসের স্বার্থকতাকে ফুটিয়ে তুলতে ঘুষখোর ও দুর্নীতিবাজ সহ উল্লেখিত ৮ শ্রেণীর নিকৃষ্ট ব্যক্তিদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা করার জোর দাবী জানানো হয়।

জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ। স্বাগত বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, জিন্দাবাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী মাওলানা আব্দুর রহীম, রোটারিয়ান মোহাম্মদ আব্দুস সালাম, জুলাই যোদ্ধা সৈয়দ ইব্রাহীম, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ। গণ শোভাযাত্রা ও গণ শোভাযাত্রা পরবর্তী সমাবেশে বাংলাদেশ প্রেমী সচেতন নাগরিকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন কবি কামাল আহমদ, রাধিকা রঞ্জন পাল ছাবুল, সালিম আহমদ, শংকর বিশ্বাস, দিলীপ আচার্য, শাহজাহান আহমদ, সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, জামিল হোসেন, মোঃ রাহিম আহমদ, মোঃ মহিবুর রহমান মুহিব, এড. মুহাম্মদ কামাল মিয়া, মোঃ ইয়াকুব, দিপক কুমার মোদক বিলু, মোঃ তাওসিফ হোসেন শোভন, দ্বৈপায়ন মোদক, মোঃ মকসুদুল হাসান, মোঃ সুহেল মিয়া খান, মোঃ আল-আমিন আহমদ, জারিফ বিন জিয়া, নাসিফ বিন জিয়া, মোঃ জসিম উদ্দিন লাভলু, বিজিত চন্দ, রাকিবুল ইসলাম, এম. এ আলী জালালাবাদী, বশির আহমদ, মোঃ তাজউদ্দিন, মোঃ সজিব, পংকজ মজুমদার, বিপ্র চৌধুরী, সুধাংশু শেখর দাস, মোঃ সুহেল মিয়া, হাজী মোঃ আশরাফ উদ্দিন, মোঃ ফুজায়েল আহমদ, ফয়েজ হাসান, জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, মাহীন ইসলাম, মোঃ সাহেদ আহমদ শান্ত, ফরিদ আলী, মোহাম্মদ মাহফুজুর রহমান, নিলমনি কান্ত চন্দ, মোঃ আবু আলেক, মোঃ সেলিম খান ও জুলাই অভিভাবক যোদ্ধা মোঃ আব্দুস শহীদ খান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।