BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আ.লীগ নেতা ছয়েফ গ্রেপ্তার


ডিসেম্বর ১৫, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পাঠানপাড়া এলাকা থেকে ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছয়েফ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানা পুলিশের একটি দল পাঠানপাড়ায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগসংক্রান্ত একটি মামলা রয়েছে।

মোগলাবাজার থানার ওসি মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ছয়েফ খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।