BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩২
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিকের যৌক্তিক আন্দোলনে সিলেট মহানগরীর পুলিশের নিপীড়ন মূলক ভূমিকার নিন্দা


নভেম্বর ১, ২০২৫ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সিলেট জেলা আহ্বায়ক মাশরুখ জলিল এক বিবৃতিতে জানিয়েছেন সিলেট মহানগরীর রিকশা শ্রমিকদের আন্দোলনে পুলিশের ভূমিকা সিলেটবাসীকে ফ্যাসিস্ট হাসিনা আমলকে আবার মনে করিয়ে দিল। পুলিশের পক্ষ থেকে মিথ্যা বক্তব্য, নিরপরাধীদের গ্রেফতার ও আঞ্চলিক জাতীবাদের উস্কানির মধ্যদিয়ে দেশে বিভক্তি সৃষ্টিতে যে ভূমিকা রাখা হয়েছে আমরা তার নিন্দা জানাই এবং মিথ্যা ও বিভক্তির উস্কানি মূলক সকল বক্তব্য প্রত্যাহার দাবি করছি। একই সাথে আমরা গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তি দাবি করছি।

বিবৃতিতে আরও বলা হয়, কতিপয় স্বার্থান্বেষী ব্যাক্তি-মহল ও পুলিশের ভূমিকার কারণে সিলেট মহানগরীর স্থীতিশীলতা বিনষ্ট হয়েছে। আমরা সিলেট মহানগরীকে শান্তি-সম্প্রীতি-মানবিকতার নগরী হিসেবে দেখতে চাই। কেও যেনো শ্রমিকের ন্যায্য অধিকারের আন্দোলনকে ইস্যু বানিয়ে নগরীর শান্তি-সম্প্রীতি ও শ্রমিকের অধিকার বিনষ্ট করতে না পারে তাই সার্বিক বিবেচনায় আমরা শ্রমিকদের পূর্বঘোষিত আগামীকালের প্রতীকী অনশন কর্মসূচি স্থগিত করছি।

বিবৃতিতে আরও বলা হয়, শ্রমিকের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকের জীবন-জীবিকার লড়াই চলবে। আন্দোলন ও সিলেট মহানগরীর সার্বিক বিষয়ে সংগঠনের বিস্তারিত বক্তব্য পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিলেটবাসীসহ সমগ্র দেশবাসীর কাছে উত্থাপন করা হবে ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।