BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৫
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে ৬০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ


অক্টোবর ৮, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জাফলংয়ে পরিবেশ-সংকটাপন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করেছে বিশেষ টাস্কফোর্স। জব্দ করা এই বালু প্রকাশ্যে নিলামের মাধ্যমে ১৫ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা অংশ নেন।

সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বলেন, ‘জাফলং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। কিন্তু অনিয়ন্ত্রিতভাবে বালু–পাথর উত্তোলনের কারণে এখানকার প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।