BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেট থেকে নির্বাচন করবেন হুমায়ুন কবির: মির্জা ফখরুল


অক্টোবর ৫, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

জল্পনা কল্পনার অবসান হলো, নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতিমান বিএনপির এই নেতার নির্বাচনের খবরে খুশির বন্যা ছডিয়েছে তার নিজ এলাকা সিলেট- আসনের বিশ্বনাথ- ওসমানী নগরে।

এই সাথে সিলেটজুড়েও নেতাকর্মীরা উচ্ছ্বাসিত। তার নির্বাচনের তথ্য প্রকাশ্যে জানালেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠককালে পরিচয় পর্বে এ তথ্য জানান বর্ষিয়ান এই নেতা।

বৈঠকের শুরুতে মির্জা ফখরুল ইসলাম বলেন, এখন থেকে হুমায়ুন কবির দেশেই থাকবেন এবং নির্বাচন করবেন।

প্রতুত্তরে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী বলেন, তিনি এ বিষয়টি জানেন। এবং কোন আসন থেকে কাকে টেকওভার করা হচ্ছে তাও তিনি জানেন।

এ সময় হুমায়ুন কবিরের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, সিলেট থেকেই পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী আসছে বলেও জানেন তিনি।

বৈঠকের শুরুতে এক ভিডিওতে দুই পক্ষের পরিচয়পর্বে এসব আলোচনা হয় বলে দেখা গেছে এক ভিডিওচিত্রে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।