BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৫
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট


সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত সিলেট আবারও কেঁপে উঠলো ভূমিকম্পে। রোববার বিকাল ৫টা ১১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জানা গেছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ১৩১ মাইল দূরে ভূটানে। রিখটার স্কেলের মাত্রা ছিল ৫ দশমিক ৯।

এর আগে গত ৫ মার্চ সকালে সিলেটে ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকা। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫ দশমিক ৬।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।