BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৭
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৭ জন


আগস্ট ২৬, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : অবৈধভাবে ভারতে যাওয়ার সময় যশোরের শার্শা উপজেলার তাইবা সীমান্ত থেকে সাত বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। সোমবার (২৫ আগস্ট) গভীররাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- হৃদয় গাইন (২৩), সুজিত মন্ডল (৩৪), কুমার জিন্দ্র গাইন (৫০), পাঞ্চু মন্ডল (৩৬), পুতুল (২০), তৃষ্ণা অনুকারী (১৭) ও ছবুরণ বেগম (৪৫)। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। তাদেরকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কায়বা বিওপি‘র টহল দল কায়বা পূর্ব রুদ্রপুর সীমান্ত থেকে তাদের আটক করে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।