BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৮
আজকের সর্বশেষ সবখবর

ভাড়া চাওয়া নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০


আগস্ট ১৭, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপায় ভ্যানের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে দুইগ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার ধাওড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে দুই যাত্রীর কাছ থেকে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ধাওড়া গ্রামের ভ্যানচালক আরব আলী ও রবিউল ইসলামের মাঝে হাতাহাতি হয়। তারা ধাওড়া গ্রামের আইয়ুব মণ্ডল ও স্বপন মণ্ডলের সমর্থক। এরই জের ধরে আজ রবিবার সকাল থেকেই ধাওড়া গ্রামে উত্তেজনা চলছিল। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে অন্তত ১০ জন আহত হন। শৈলকুপা থানার ওসি মাসুম খান কালের কণ্ঠকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।