BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩০
আজকের সর্বশেষ সবখবর

নিজেই নিজের গ লা কা ট লে ন বৃদ্ধা!


আগস্ট ১০, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : পাবনার চাটমোহরে ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা নিজেই কাটলেন রফেজা খাতুন নামের এক বৃদ্ধা। রোববার দুপুর ২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। রফেজা খাতুন (৬৫) ওই গ্রামের আমিন উদ্দিনের মেয়ে।

জানা গেছে, স্বামীর কাছে তালাক পাওয়ার পর থেকে মস্তালিপুর গ্রামে বাবা আমিন উদ্দিনের বাড়িতেই বসবাস করতেন রফেজা খাতুন। দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে শয্যাশায়ী ছিলেন তিনি। রোববার দুপুর ২টার দিকে রফেজা খাতুনের গোঙানির শব্দ পেয়ে অন্যঘরে থাকা ছেলের বউ ও প্রতিবেশীরা গিয়ে দেখেন রফেজা খাতুনের গলা কাটা এবং ঘরের চারিদিকে ছোপ ছোপ রক্ত। মৃত্যু যন্ত্রণায় ছটফট করা অবস্থায় একপর্যায়ে মারা যান রফেজা খাতুন। মৃতদেহের পাশেই পড়ে ছিল রক্তমাখা ধারালো ধান কাটার কাঁচি।

স্বজনরা জানান, রোগ যন্ত্রণায় দীর্ঘদিন ধরেই কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন রফেজা খাতুন। এর আগেও একবার ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করেছিলেন। সেইবার প্রাণে বাঁচলেও এবার নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করেছেন।

এ ব্যাপারে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, রফেজা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।