BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২১
আজকের সর্বশেষ সবখবর

আনন্দ মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃ*ত্যু


আগস্ট ৫, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে অংশ নিতে এসে মারা গেছেন বিএনপি নেতা আল আমিন (৪০)।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের মাটমহল এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহত আল আমিন উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে এবং ইউনিয়ন বিএনপির সদস্য।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন ও পলায়ন দিবস উপলক্ষে উপজেলা, পৌর ও সহযোগী সংগঠনগুলো আনন্দ মিছিলের আয়োজন করে। বুরুদিয়া ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে পৌঁছালে আল আমিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে স্ট্রোক করে তিনি মারা গেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।