BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৪
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় মাদরাসার শিক্ষার্থী নিহত


জুলাই ২৯, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সড়ক দুর্ঘটনায় মো. হাবিবুল্লাহ (১৬) নামের এক মাদরাসার শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (২৮ জুলাই) বেলা ১১টায় বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর কামিনী পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে ওই মৃত্যুর ঘটনা ঘটে।

জানা গেছে, হাবিবুল্লাহ বরিশালে তার চাচাতো ভাই ফয়সাল গাজীর বাসায় বেড়াতে যান। ফয়সালের স্টিলের দোকান রয়েছে বরিশাল।

চাচাত ভাইয়ের ব্যবসায়িক কাজে হাবিবুল্লাহ ওই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী ইমরানকে নিয়ে মোটরসাইকেলযোগে শিকারপুর দামুরা যাচ্ছিলেন। পথে রহমতপুর কামিনী পেট্রল পাম্পের কাছে একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাবিবুল্লাহ নিহত হন এবং মোটরসাইকেল চালক ইমরান (৩৫) আহত হন।
নিহত হাবিবুল্লাহর বাবার নাম মোশারেফ হোসেন।

তিনি কেশবপুর ডিএস মাদরাসার শিক্ষক। হাবিবুল্লাহ তার একমাত্র ছেলে। হাবিবুল্লাহ এ বছর ডিএস মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হন। তার বাড়ি একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মমিনপুর গ্রামে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে হাবিবুল্লাহর লাশ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।