BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৯
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের প্রলোভনে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ


জুন ২২, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : প্রাইভেট পড়াতে গিয়ে বিয়ের প্রলোভন দিয়ে নারায়ণঞ্জের সোনারগাঁয়ে শিশির হালদার নামে এক যুবকের বিরুদ্ধে এক এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শনিবার দুপুরে সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার বাসিন্দা কমল হালদারের ছেলে শিশির হালদার একই এলাকার এক এইচএসসি পরীক্ষার্থীর বাসায় গিয়ে নিয়মিত প্রাইভেট পড়াত।

প্রাইভেট পড়ানোর সময় নানাভাবে ফুসলিয়ে ও বিয়ের প্রলোভন দিয়ে সে ওই শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে শিশির হালদার ওই শিক্ষার্থীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েক দফায় শারীরিক সম্পর্কে লিপ্ত হয়।

এ ঘটনার পর ওই শিক্ষার্থী শিশির হালদারকে বিয়ের জন্য চাপ দিলে সে কালক্ষেপণ ও তালবাহানা শুরু করে। একপর্যায়ে ওই শিক্ষার্থী ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

পরে অভিযুক্ত শিশির হালদার কৌশলে শিক্ষার্থীকে ওষুধ সেবন করিয়ে বাচ্চা নষ্ট করে দেয়। বিষয়টি নিয়ে ওই শিক্ষার্থীর পরিবার অভিযুক্তের বাবা কমল হালদার ও ছোট ভাই পিয়াস হালদারকে জানালে তারা ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবাকে মারধর করে ও প্রাণনাশের হুমকি দেয়।

এ ব্যাপারে অভিযুক্ত শিশির হালদারের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। ক্ষুদে বার্তা দিয়েও সাড়া মেলেনি।

অভিযুক্ত শিশির হালদারের বাবা কমল হালদার জানান, তার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।