BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৯
আজকের সর্বশেষ সবখবর

ডোবার পানিতে প্রাণ গেল তিন শিশুর


জুন ১৪, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : টাঙ্গাইলের ধনবাড়ীতে ডোবার পানিতে ডুবে শোয়াইফ আহমেদ শরীফ (৪), আরাফাত (৩) ও আব্দুল্লাহ (২) নামে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে দুই শিশু এবং বিকালে বীরতারা গ্রামে একজনের মৃত্যু হয়েছে।

ধনবাড়ী থানার ওসি এসএম শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যদুনাথপুরের ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোয়াইফ আহমেদ শরীফ ও আরাফাত খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের ডোবায় পড়ে যায় তারা। পরে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রায় এক ঘণ্টা পর লাশ ভেসে উঠলে আকলিমা নামে এক স্বজন তাদের দেখে চিৎকার দেন। পরে সেখান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

ওসি এসএম শহীদুল্লাহ জানান, বিকেল সাড়ে ৩টার দিকে একই উপজেলার বীরতারা ইউনিয়নের চরপাড়া গ্রামে আব্দুলাহ (২) নামে এক শিশু পাশের ডোবায় পড়ে মারা গেছে। আব্দুল্লাহর বাবার নাম ফারুক।

দুই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।