BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৮
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতে দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত


আগস্ট ২৪, ২০২৩ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট : কুয়েতে সড়ক দুর্ঘটনায় আব্দুল আলিম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হন। গতকাল মঙ্গলবার দেশটি আবদালি এলাকায় মোটরসাইকেল ও গাড়ি সংঘর্ষে আব্দুল আলিম ঘটনাস্থলে মারা যান। তার সঙ্গে থাকা আরও দুইজন গুরুত্বর আহত হয়েছেন। আহতরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

আব্দুল আলিম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২ নম্বর বারশত ইউনিয়নের পশ্চিমচাল নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

নিহতের মামা মোহাম্মদ শফি বলেন, ‘আমার ভাগিনা কুয়েতে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। গতকাল আব্দুল আলিম ও তার দুই সহযোগী কাজে যাওয়ার জন্য বের হয়েছিল। পথে এ দুর্ঘটনা ঘটে। গত ৭ বছর আগে কুয়েতে আসে আমার ভাগিনা। একবারও দেশে যাওয়া হয়নি তার। বর্তমানে তার মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠান হবে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।